রউত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, শপিং মলটির ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা ফুডকোর্টের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছিল। আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। সূত্রপাত অনুসন্ধানে সংশ্লিষ্ট দল কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।