জহুরুল ইসলাম সিটি সোসাইটির আইনবিষয়ক সম্পাদক লোকমান হাকিম খন্দকারের শ্যালক আজাদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ বাদ আসর রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় নিজ বাসভবনের কাছে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আজাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল।

এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন।