রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানা গেছে।