রাজধানীর আফতাবনগরের সি ব্লক মেইন রোড সংলগ্ন একটি বাসায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৬সেপ্টেম্বর) আফতাবনগর সি ব্লক মেইন রোডেরপাশে জনাব নুরুল ইসলাম মাস্টারের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফ্ল্যাটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো মানুষের ক্ষতিহয়নি। অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।